খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এক মোবাইল কোর্টে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে বাবু লাল শীল (৩২) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করা হয়।আজ ১৯ জুন ২০২৬ তারিখ রাত ৫:৩০ ঘটিকায় উপজেলার কুর্শা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত বাবু লাল শীল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।আদালত সূত্র জানায়, কুর্শা ইউনিয়নে মাদক বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযানকালে গাঁজা সেবন ও নিজের কাছে রাখার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাবু লাল শীলকে এই দণ্ড দেওয়া হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) প্রদীপ কুমার বর্মন। তারাগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় থানা ও উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন