reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুন 2026 ইং
৮৯ বার পড়া হয়েছে

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলায় পরিবেশ দূষণের দায়ে একটি অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশ ও তরল বর্জ্য দ্বারা দূষণ না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

রোববার (২১ জুন ২০২৬) দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত সদর উপজেলার বিলডলি, শিয়ালকোল এলাকায় অবস্থিত রূপা কটেজ ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬গ ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম

এ সময় উপজেলা ভূমি অফিস, সদর, সিরাজগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ দূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সতর্কবার্তা উপেক্ষা করে কেউ পরিবেশ দূষণে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০