reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুন 2026 ইং
৮৪ বার পড়া হয়েছে

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটিতে আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

সভায় জানানো হয়, হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এ লক্ষ্যে দ্রুত নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত নিজস্ব মাঠে বহুতল ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

এছাড়া চিকিৎসাসেবার আধুনিকায়নের অংশ হিসেবে পূর্বে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত ওয়ার্ডকে আধুনিক আইসিইউতে রূপান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল চেয়ে শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে হাসপাতাল প্রশাসন জানিয়েছে।

সভায় বক্তারা রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়। একই সঙ্গে হাসপাতালের নার্সসহ অন্যান্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুজিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা. আসফারুল হাবীব রোজ, বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, আবাসিক চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম রনি, সাইফুর রহমান শাহীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আনোয়ারা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল পরিচালনা কমিটির এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে এবং উন্নত চিকিৎসা সুবিধা পাবে বগুড়াসহ আশপাশের জেলার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১০

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১১

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১২

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১৩

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৪

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৫

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৬

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৮

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

২০