reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 22 জুন 2026 ইং
১২৭ বার পড়া হয়েছে

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া দক্ষিণ পাড়া খালের ওপর নির্মিত একটি কাঠের সাঁকো এবং খালের মাঝখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ খুঁটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগরপুর জোনাল অফিসের অধীনে কোদালিয়া দক্ষিণ পাড়া খালের মাঝখানে স্থাপিত একটি বিদ্যুৎ খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খালের পানির প্রবাহ ও ভাঙনের কারণে খুঁটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

অন্যদিকে, খালের ওপর নির্মিত কাঠের সাঁকোটিও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী, মুসল্লি, কৃষক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো ব্যবহার করছেন। খালের পূর্ব পাশে রয়েছে একটি মসজিদ ও হাফিজিয়া মাদরাসা এবং পশ্চিম পাশে রয়েছে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও পাকা সড়ক। এছাড়া দক্ষিণাঞ্চলের কৃষকরা তাদের আবাদি জমির ফসল পরিবহনের জন্য এই পথই ব্যবহার করেন। খুঁটির নিচে সারা বছর পানি থাকায় ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, শান্তির মোড় থেকে দক্ষিণ দিকে লিয়াকত মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি মাটি ভরাট করে চলাচল উপযোগী করা এবং কাঠের সাঁকোর স্থানে একটি পাকা সেতু নির্মাণ করা জরুরি। তাদের ভাষ্য, কোদালিয়া বাজার থেকে আলহাজ মো. মজিবুর রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক থাকলেও খালের অংশে সেতু না থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, আগে খালের ওপর একটি কালভার্ট ছিল। সেটি ধসে যাওয়ার পর নিলামে বিক্রি করে ভেঙে ফেলা হয়। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেখানে কোনো স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি। ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মো. মজিবুর রহমান বলেন, “খালের ওপর কাঠের সাঁকো ও বিদ্যুৎ খুঁটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী সিকদার বলেন, “খালের মাঝখানে ঢেবে যাওয়া বিদ্যুৎ খুঁটিটি বর্ষার আগেই স্থানান্তর না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন চলাচলকারী শিশু শিক্ষার্থী, কৃষক ও এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণে বিদ্যুৎ বিভাগ ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি স্থানান্তর এবং খালের ওপর একটি স্থায়ী পাইলিং সেতু নির্মাণ করা হোক। এতে কোমলমতি শিশুসহ শতাধিক পরিবারের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০