খবর ২৪ ঘন্টা , ডেস্ক
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৩ হাজার কৃষকের মাঝে এ কৃষি সহায়তা প্রদান করা হবে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে চলতি মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।#
মন্তব্য করুন