reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 03 জুলাই 2026 ইং
১২০ বার পড়া হয়েছে

যমুনার বাম তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে পাঁচ সংসদ সদস্যের সমন্বিত উদ্যোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, যমুনা নদীর বাম তীরকে স্থায়ীভাবে রক্ষার লক্ষ্যে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত একটি টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে পাঁচজন সংসদ সদস্য সমন্বিতভাবে কাজ করছেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের বার্ষিক ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ অর্থ এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় নদীভাঙন প্রতিরোধে চলমান জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, “নদীভাঙন শুরু হওয়ার পর থেকেই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। এতে আপাতত ভাঙনের গতি কিছুটা কমানো সম্ভব হবে। তবে দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের জন্য ভুয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত তীররক্ষা বাঁধ নির্মাণই সবচেয়ে কার্যকর উদ্যোগ। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে যমুনাপাড়ের মানুষ স্থায়ীভাবে নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম নওশাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০