reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 জুলাই 2026 ইং
২২৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জে পৃথক অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জিআর নং-১৮২/২০ (লালমনিরহাট) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফুল ইসলাম (পিতা: মোহর আলী ফকির), গ্রামের বাড়ি চান্দাইকোনা ফকিরপাড়া এবং জিআর নং-৫৪৩/২৫ (শিবগঞ্জ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজু পাঠান (পিতা: মৃত সামা পাঠান), গ্রামের বাড়ি সরাইদহ, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ।

রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় চালানমূলে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, "আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে রায়গঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০