reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 11 জুলাই 2026 ইং
১৭৩ বার পড়া হয়েছে

বেলকুচিতে কোটি টাকার সরকারি অনুদান বিতরণ, উপকার পেল শতাধিক পরিবার ও প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এবং বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় কোটি টাকার সরকারি অনুদান, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার শতাধিক পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান ও উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপজেলার ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৫০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এছাড়া জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

সমাজকল্যাণ অধিদপ্তরের আওতায় ২০টি অসহায়, অসুস্থ ও দুঃস্থ পরিবারের মধ্যে মোট ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। নিহত ও দরিদ্র-অসহায় ২০টি পরিবারের হাতে ৪ লাখ টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি সৌর প্যানেল, চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুল ব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের জন্য ৬টি ভ্যানসহ দোকানঘর, শিক্ষা প্রতিষ্ঠানে এডিপি খাতে ৫০ জোড়া এবং রাজস্ব উন্নয়ন খাতে ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।

এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১২টি নলকূপ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের এসব সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০