reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 19 জুলাই 2026 ইং
৩৩৭ বার পড়া হয়েছে

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সাংবাদিক ও সমাজসেবক আল ইমরান মনু।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফটোকার্ড, শুভেচ্ছা ও সমর্থনসূচক পোস্ট ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, আল ইমরান মনু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ভাঙাচোরা সড়ক সংস্কারে সহযোগিতা করা এবং বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী সাঁকো নির্মাণে ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে আল ইমরান মনু বলেন, “ইউনিয়নের জনগণ চাইলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। বাঘুটিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনের শিকার। তাই অবশিষ্ট এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “যমুনা নদী ও স্থানীয় জলাশয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক মাছ চাষের সম্প্রসারণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

তবে এখন পর্যন্ত আল ইমরান মনু আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। স্থানীয়দের মতে, তিনি নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০