reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 জুলাই 2026 ইং
৮৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান জড়িত আসামি মোহাম্মদ নাঈম ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ রমেশ চন্দ্র নদে মাহাতো (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ নাঈম ইসলাম রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আর মাদক মামলায় গ্রেপ্তার রমেশ চন্দ্র নদে মাহাতো ধামাইনগর ইউনিয়নের মহিষাচাপড়া গ্রামের মৃত প্রশান্তচন্দ্র মাহাতোর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে পূর্ব তেলিজানা এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার মামলার প্রধান জড়িত আসামি মোহাম্মদ নাঈম ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্য গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা, কাঠের বাটাম ও ইটপাটকেল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে জরুরি বিভাগের জানালার কাচ ভেঙে যায়। এ সময় হাসপাতালের ড্রাইভার মাহবুব হোসেন ও ইমার্জেন্সি সহকারী সবুজ হোসেন আহত হন।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শেখ রকিব উদ্দিন আহম্মেদ বাদী হয়ে রায়গঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১৭ দিন পর মামলার প্রধান জড়িত আসামি নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হলো।

অন্যদিকে, গত ২৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রায়গঞ্জ থানার পুলিশ ধামাইনগর ইউনিয়নের মহিষাচাপড়া তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে রমেশ চন্দ্র নদে মাহাতোকে ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, হাসপাতাল হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি মোহাম্মদ নাঈম ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ রমেশ চন্দ্র নদে মাহাতোকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০