মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
বুধবার (১২ আগস্ট) সকালে করতোয়া পত্রিকার বেলকুচি প্রতিনিধি গাজী সাইদূর রহমানের আয়োজনে বেলকুচি প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে করতোয়া পত্রিকা তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
মন্তব্য করুন