reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
২৩২ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার কৌশল

ছবিঃসংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করেন অনেকে। হোয়াটসঅ্যাপে প্রাপক বার্তা পেলেন কি না, তা বোঝা যায় বার্তার ঠিক নিচে থাকা নীল রঙের দুটি টিক চিহ্ন দেখে।

তবে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির কারণে প্রাপক চান, বার্তা পড়ার বিষয়টি প্রেরক যেন জানতে না পারেন। আর তাই কেউ কেউ ‘ব্লু টিক’ বা বার্তা পড়ার চিহ্ন প্রদর্শন সুবিধা বন্ধ রাখেন। কিন্তু তখন আরেক ধরনের সমস্যায় পড়তে হয়। সুবিধাটি বন্ধ থাকলে কোনো প্রেরকই তাদের পাঠানো বার্তা পড়া হয়েছে কি না, তা জানতে পারেন না।

ফলে ভুল-বোঝাবুঝি হয়ে থাকে। ফলে বারবার এই সেটিংস চালু ও বন্ধ করতে হয়। তবে চাইলেই হোয়াটসঅ্যাপ না খুলেই যেকোনো ব্যক্তির পাঠানো বার্তা পড়া সম্ভব।

অ্যাপ না খুলে হোয়াটসঅ্যাপ বার্তা পড়ার জন্য স্মার্টফোনের হোমস্ক্রিনে হোয়াটসঅ্যাপের একটি উইজেট যোগ করতে হবে। এ জন্য প্রথমে হোমস্ক্রিনে আঙুল চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর ‘উইজেটস’ মেনু থেকে হোয়াটসঅ্যাপের ৪ বাই ২ ফরম্যাটের উইজেট বেছে নিয়ে হোমস্ক্রিনে যুক্ত করতে হবে।

উইজেটটি হোমস্ক্রিনে একটি ছোট উইন্ডোর মতো জায়গা তৈরি করবে। সেখানে নতুন আসা বার্তাগুলো দেখা যাবে। বার্তা বড় হলে স্ক্রল করে সম্পূর্ণ বার্তাও পড়া যাবে। অ্যাপ খোলার দরকার হবে না।

উইজেট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, বার্তা পড়লেও কোনো ব্লু টিক দেখা যাবে না; অর্থাৎ ব্যবহারকারী বার্তা পড়ে ফেললেও প্রেরক তা জানতে পারবে না। যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার ব্লু টিক অপশন চালু বন্ধ করতে বিরক্ত হন, তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০