reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 আগস্ট 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ছাইম হত্যা মামলায় দুজন এবং পৃথক দুটি মাদক মামলায় দুজনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম পৃথক মামলার রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন এবং সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৩) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাস্টারপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন (৫৬)।

মামলার অভিযোগপত্রের বরাত দিয়ে জানা যায়, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশু ছাইম। এরপর সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরে ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় শিশু ছাইমের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এ ঘটনায় নিহত শিশুর নানা আলীম উদ্দিন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অন্যদিকে, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ জানতে পারে, হোসেনপুর তারকাটা মিল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে শরীর তল্লাশি চালিয়ে ২০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ইশানুর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে, ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে দায়িত্ব পালনকালে র‍্যাব সদস্যরা জানতে পারেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী স্টেশন এলাকায় এক নারী হেরোইন ক্রয়-বিক্রয় করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মালা খাতুনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত মালা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০