খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত ওমর ফারুক রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসার ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী মাহমুদপুর ইটভাটার পাশে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গরমে ক্লান্ত হয়ে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অন্য শিক্ষার্থীরা পুকুর থেকে উঠে এলেও ওমর ফারুক পানিতে থেকে যায়।
কিছুক্ষণ পর সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে ওমর ফারুককে উদ্ধার করা হয়।
তবে ততক্ষণে তার মৃত্যু হয়। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের পর দ্রুত চিকিৎসার উদ্যোগ নিলেও শেষ রক্ষা হয়নি।
ফুটবল খেলার আনন্দ শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ১২ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী ওমর ফারুকের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন