খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেদওয়ানুল হক জানান, বাড়ির জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা নগদ সাড়ে তিন লাখ টাকা, শিক্ষার্থীদের জমা রাখা বিপুল পরিমাণ নতুন টাকা, দুটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
অপর ভুক্তভোগী ধুবিল মেহমানশাহী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করে বাড়িতে চুরি করে। পরে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন