reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 নভেম্বর 2026 ইং
৭১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিরাজগঞ্জ অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভূঁইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, অর্থ সম্পাদক পদে দুজন এবং সড়ক সম্পাদক পদে দুজন প্রার্থী ছিলেন।

নির্বাচনে সমিতির মোট ৩৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০