খবর ২৪ ঘন্টা , ডেস্ক
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
তবে সিআইডিতে একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, অপরাধ দমনে আগাম উদ্যোগ এবং দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্য করুন