খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জয় মোহন্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে নিখিলের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয় মোহন্ত উত্তর সাহাপাড়া গ্রামের মিঠু মোহন্তের ছেলে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় জয় মোহন্তের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন