reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 19 নভেম্বর 2026 ইং
৬৮ বার পড়া হয়েছে

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকালেও গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় চলছে বিশেষ নজরদারি ও তল্লাশি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক দল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন এবং সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় রাত্রীকালীন চেকপোস্ট। রাতভর যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং টহল কার্যক্রম পরিচালনা করে পুলিশ। বৃহস্পতিবার সকালেও চান্দাইকোনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

চান্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশের একাধিক দল দায়িত্ব পালন করছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু আজ নয়, প্রতিদিনই কাজ করে যাচ্ছি। পুলিশের কাজই হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিজে মাঠে উপস্থিত থেকে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

পুলিশের এমন তৎপরতায় রায়গঞ্জ ও সলঙ্গার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০