reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 নভেম্বর 2026 ইং
৫৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাফিজুর রহমান। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধানগড়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সেখান থেকেই ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাফিজুর রহমান।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। বিশেষ করে রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দায়িত্ব পেলে ধানগড়া ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, দলের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতারা। এছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০