খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আটক সোবহান মন্ডল উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন