reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 নভেম্বর 2026 ইং
১০৯ বার পড়া হয়েছে

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আশরাফ আলী হত্যাকাণ্ড মাদক সংশ্লিষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় যুবদল নেতারা। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রহিজ উদ্দিন ব্যাপারীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি ও প্রতিবাদ জানানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরে আলম ​সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দৌলতপুর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মো. আশরাফ আলী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত বিরোধ ও দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

​তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রহিজ উদ্দিন ব্যাপারীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সংবাদ সম্মেলনে জোর দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলন থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আশরাফ আলী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরও ছিলেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাজীব হোসেন, যুগ্ম-আহবায়ক রহিজ উদ্দিন ব্যাপারী, মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা, মুহিদুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।#



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় উন্নয়নের নতুন উদ্যোগ, একসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন এমপি

১

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

২

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

৩

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

৪

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

৫

রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী

৬

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

৭

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

৮

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৯

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

১১

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

১২

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

১৩

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

১৪

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১৬

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১৭

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১৮

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৯

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

২০