মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বেলকুচি পৌরসভার গাড়ামাসী গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মাঠপর্যায়ে ধানের উৎপাদন ও ফলন যাচাইয়ের লক্ষ্যে এ নমুনা শস্য কর্তন করা হয়। এর মাধ্যমে উৎপাদিত ধানের মান এবং প্রতি শতাংশ ও বিঘাপ্রতি সম্ভাব্য ফলন পরিমাপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবাব ফরহান, উপসহকারী কৃষি কর্মকর্তা তাসমিয়া আকন্দ তমাসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
শস্য কর্তন শেষে কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষ, উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত ধান সংরক্ষণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের নমুনা শস্য কর্তনের মাধ্যমে মাঠপর্যায়ে ফসলের প্রকৃত উৎপাদন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি কৃষকদের উন্নত জাতের ধান চাষে উৎসাহিত করা সম্ভব হয়।
মন্তব্য করুন