reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 নভেম্বর 2026 ইং
১১৬ বার পড়া হয়েছে

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

মামুন কৌশিক, নেত্রকোনা:নেত্রকোনার বারহাট্টায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সহ প্রমুখ

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।পরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০