খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল শনিবার (৭ নভেম্বর) ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫৭ জন শ্রমিকের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে প্রজাপতি প্রতীকে ১ হাজার ৫৬১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন সুলতান তালুকদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৭৭ ভোট।
কার্যকরী সভাপতি পদে গাভী প্রতীকে ২ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ। সহসভাপতি পদে ঘড়ি প্রতীকে ১ হাজার ৫৪৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহিদ।
সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে ১ হাজার ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুলাল সেখ দুলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান লিটন পেয়েছেন ৯৬৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে সর্বোচ্চ ২ হাজার ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিম রেজা।
সহসাধারণ সম্পাদক পদে শাপলা ফুল প্রতীকে ১ হাজার ২৬৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে চাঁদতারা প্রতীকে ১ হাজার ২৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মাজেদ খান।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন, সড়ক সম্পাদক পদে আসলাম সেখ, প্রচার সম্পাদক পদে রহিম উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মাসুদ খন্দকার, ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মাসুম এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কোরবান হোসেন সেখ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ ও সুমন ওরফে জেটলি।
নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিতে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন