খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ দই ফ্রিজে সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রাণের ডিলার মো. আতিকুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন