reporter মো. লুৎফর রহমান , হিলি স্থল বন্দর প্রতিনিধি, দিনাজপুর।
প্রকাশ : 08 নভেম্বর 2026 ইং
১০৫ বার পড়া হয়েছে

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিসে অর্পিত সম্পত্তির লিজ নেওয়া জমির ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) নবায়ন করতে গিয়ে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন একাধিক সেবাগ্রহীতা। তাঁদের দাবি, নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হলেও সরকারি রসিদে উল্লেখ করা হচ্ছে কম টাকা।

ভুক্তভোগী আব্দুর রশিদ জানান, তাঁর ৩ শতক জমির ডিসিআর নবায়নের জন্য ৫ হাজার টাকা দিতে হয়েছে। তবে তাঁকে দেওয়া হয়েছে ২ হাজার ৪৯০ টাকার সরকারি রসিদ।

একই ধরনের অভিযোগ করেন নুরুল ইসলাম। তিনি জানান, ডিসিআর নবায়নের জন্য ৫ হাজার টাকা দিলেও তাঁকে ২ হাজার ৪৯০ টাকার রসিদ দেওয়া হয়েছে।

মতিয়ার রহমান জানান, তাঁর মৃত মায়ের নামে লিজ নেওয়া জমির ডিসিআর নবায়নের জন্য প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে তা বাড়িয়ে ২৩ হাজার টাকা চাওয়া হয়। তিনি দুই দফায় মোট ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে তাঁকে ৮ হাজার টাকার রসিদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া জমি তদন্তের সময় উপজেলা সার্ভেয়ার সৌরভ কুমার তাঁকে চেইনম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওই চেইনম্যান ২০ হাজার টাকার কমে কাজ হবে না বলে জানান।

অন্যদিকে, হামিদুল ইসলাম অভিযোগ করেন, ভূমি অফিসে দাপ্তরিক কাজে গেলে সার্টিফিকেট পেশকার মো. মোশাররফ হোসেন তাঁর কাছে অতিরিক্ত ১৪ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দিতে বাধ্য হন বলে জানান।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সার্টিফিকেট পেশকার মো. মোশাররফ হোসেন ও উপজেলা সার্ভেয়ার সৌরভ কুমার বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সব জানেন। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তাঁরা। পরে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও রাজি হননি।

অভিযোগের বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম জানান, বিষয়টি তাঁর নজরে আসার পরপরই সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই নোটিশের জবাবও পাওয়া গেছে।

অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০