reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 09 নভেম্বর 2026 ইং
৯৫ বার পড়া হয়েছে

নিরাশ্রয় চৈতালীর পাশে দাঁড়াল রায়গঞ্জ থানা পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাশ্রয় ও ভবঘুরে এক নারীর পাশে দাঁড়িয়েছে থানা পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় থানায় নিয়ে আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় চৈতালী (২৫) নামের ওই নারীকে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া বাজার এলাকায় চৈতালীকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাঁকে রায়গঞ্জ থানায় নিয়ে আসেন। পরে বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১’-এর ১০(৩)(খ) ধারা অনুযায়ী তাঁকে ভবঘুরে হিসেবে ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় তাঁকে ঢাকার মিরপুরের সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, গত ৭ নভেম্বর ঝাপড়া বাজার এলাকায় ওই নারীকে ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় নিয়ে আসেন। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁকে ভবঘুরে ঘোষণা করা হয়। সোমবার সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় তাঁকে ঢাকার মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, অসহায়, অসুস্থ ও নিরাশ্রয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পুনর্বাসনে পুলিশ মানবিক দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০