খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রণোদনাপ্রাপ্ত কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা দিচ্ছে। এসব বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারবেন বলে আশা করছি। কৃষকদের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।
মন্তব্য করুন