খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার সারিয়াকান্দিতে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ হান্নান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হান্নানকে আটক করে পুলিশ।
আটক হান্নান সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. সাহেদা বেগম।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় নিয়ে তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন