reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 মে 2026 ইং
১২৯ বার পড়া হয়েছে

হামে শিশু মৃত্যু ছাড়াল ৪০০, আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হামের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল। এ নিয়ে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪৪ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৬৫ শিশু।

নতুন করে তিনটি হাসপাতালের তথ্য যুক্ত হওয়ায় মৃতের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বের মৃত্যুর তথ্য সমন্বয় করে একদিনেই অতিরিক্ত ৫৭ শিশুর মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় প্রকৃত মৃত্যু হয়েছে ১১ শিশুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৬ জন ঢাকা বিভাগের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৪৯৬ শিশু। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১৬ শিশু, যার মধ্যে ৪৪৩ জন ঢাকা বিভাগের।

এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। এদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৩০ হাজার ৮৬২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্ত এলাকা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এদিকে সিলেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হওয়ায় সিলেটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। রোববার মারা যাওয়া শিশুরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)। আকরামুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০