reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 মে 2026 ইং
৪২ বার পড়া হয়েছে

সাত মাসের অনলাইন প্রেম, বিয়ের জন্য চীন থেকে টাঙ্গাইলে যুবক

অনলাইনে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে সেই সম্পর্ককে পরিণতি দিতে হাজার মাইল দূরের দেশ চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক তরুণীকে বিয়ে করতে চীনের রাঙ্গগুই প্রদেশ থেকে এসেছেন ৩২ বছর বয়সী ওয়াং ইউলাই।

শনিবার (৩০ মে) তিনি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা আলী হোসেনের বাড়িতে পৌঁছান। পেশায় স্কুলশিক্ষক ওয়াং ইউলাইয়ের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁকে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে ওয়ার্ল্ড টক অ্যাপের মাধ্যমে আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে ওয়াং ইউলাইয়ের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ সাত মাস অনলাইনে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার পর এক মাসের ভিসায় বাংলাদেশে আসেন তিনি।

ওয়াং ইউলাই জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আনিকা আক্তারকে বিয়ে করতে চান। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তিনি বলেন, “আমি বৈধভাবে বিয়ে করতে বাংলাদেশে এসেছি। সব ধরনের আইনগত প্রক্রিয়া মেনেই বিয়ে সম্পন্ন করতে চাই। ভবিষ্যতে আমরা একসঙ্গে সুখী জীবন গড়তে চাই।”

আনিকা আক্তার জানান, অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক সম্মতিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন অনলাইনে কথা বলার মাধ্যমে আমরা একে অপরকে বুঝতে শিখেছি। এখন আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে পরিণতি দিতে চাই।”

রোববার (৩১ মে) দুপুরে আনিকা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মির্জাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইউলাই। এ সময় তিনি নিজের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চীনা নাগরিক বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। প্রয়োজনীয় আইনগত সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে পুলিশ সহযোগিতা করবে।

স্থানীয়দের মতে, অনলাইনে পরিচয় থেকে শুরু হওয়া এই প্রেমের গল্প এখন মির্জাপুরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দুই দেশের দুই সংস্কৃতির মানুষের এই সম্পর্ক নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মনে করছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অব্যবহৃত ৮ বিমানবন্দর চালুর উদ্যোগ, অগ্রাধিকার পাচ্ছে বগুড়া ও ঠাকুরগাঁও

নানা বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া হলো না তানজীলার, বাসের ধাক্কায় প্রাণ ঝরল তরুণীর

সামনে কঠিন সময়, হেসে-খেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে: প্রধানমন্ত্রী

সাত মাসের অনলাইন প্রেম, বিয়ের জন্য চীন থেকে টাঙ্গাইলে যুবক

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

শেরপুর থেকে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক সজিব

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে রোগীরা

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক, বিএসএফের পুশইনের অভিযোগ

১০

বিদ্যুতের খুঁটির নিচে বলি হতে যাচ্ছে শতবর্ষী পাকড়, ক্ষোভে ফুঁসছে জয়ানপুর

১১

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

১২

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

১৩

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

১৫

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

১৬

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

১৭

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

১৮

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

১৯

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

২০