reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
২৯ বার পড়া হয়েছে

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছাল, নতুন সময়সূচি প্রকাশ

ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর নাগাদ চলবে। এর আগে ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

শুরুর দিনে ২৮ ডিসেম্বর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্যকোনো ব্যক্তি-পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্যকোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০