reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
১৮৭ বার পড়া হয়েছে

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাস। ছবি :

র‍্যাগিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে-১ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে কৃষি অনুষদের প্রথম (২০২৩-২৪) সেমিস্টারের কিছু শিক্ষার্থীর সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৪১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ৯ অক্টোবরের সভা শেষে বুধবার (২৯ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সহায়তা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের দায়ে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

একই ঘটনায় জড়িত নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ফারিয়া আক্তার নাতাশাকে ঘটনার মূল উসকানিদাতা হিসেবে মিথ্যা টিজিংয়ের অভিযোগে র‍্যাগিং প্ররোচনা দেওয়ার কারণে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, র‍্যাগিংয়ের মতো নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

২

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৩

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৪

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

৫

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

৬

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

৭

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৮

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

৯

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১০

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১১

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১২

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৩

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৪

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১৫

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

১৬

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

১৭

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১৮

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

২০