reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
১৩ বার পড়া হয়েছে

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

আজকাল অনেকেই অফিস, ক্লাস বা ব্যক্তিগত কাজের জন্য প্রতিদিন দীর্ঘসময় ধরে ল্যাপটপ ব্যবহার করেন। তবে আপনি জানেন কি, ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শুধু যন্ত্রপাতির নয়, আপনার শরীরেরও বেশকিছু ক্ষতি হতে পারে?

আরও পড়ুন : শিশুর চোখের সমস্যার এসব লক্ষণ খেয়াল রাখুন

আরও পড়ুন : হাত-পা ঝিনঝিন বা তালু চুলকানো কীসের ইঙ্গিত?

চলুন জেনে নিই, ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং কীভাবে নিরাপদ থাকা যায়।

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

- গরম ল্যাপটপ কোলে রেখে ব্যবহারে ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি হতে পারে। একে Toasted Skin Syndrome বলা হয়।

- পায়ের চামড়া পুড়ে যেতে পারে

- অতিরিক্ত তাপ থেকে চামড়ায় জ্বালা বা সাময়িক পোড়াভাবও দেখা দিতে পারে।

- মেরুদণ্ড, ঘাড় ও পিঠে ব্যথা

- সোফায় বা বিছানায় কাত হয়ে ল্যাপটপ ব্যবহার করলে শারীরিক ভঙ্গি খারাপ হয়, ফলে ঘাড় ও কোমরের ব্যথা দেখা দেয়।

- পুরুষদের ক্ষেত্রে প্রজননক্ষমতা হ্রাসের ঝুঁকি (গবেষণায় দেখা গেছে, দীর্ঘসময় কোলে গরম ল্যাপটপ রাখলে স্পার্ম কাউন্টে প্রভাব পড়তে পারে।)

কীভাবে নিরাপদ থাকবেন

- ল্যাপটপ সবসময় টেবিলে ব্যবহার করুন

- সম্ভব হলে একটি ছোট ল্যাপটপ ডেস্ক বা কুলিং টেবিল ব্যবহার করুন।

- তাপরোধী কুশন ব্যবহার করুন

- কোলে রাখলে নিচে একটি কুশন বা তাপনিরোধক প্যাড রাখুন।

- কুলিং প্যাড ব্যবহার করুন

- অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে কুলিং প্যাড অনেক উপকারী।

- শীতলকরণ ব্যবস্থা পরিষ্কার রাখুন

- ল্যাপটপের ভেন্ট বা ফ্যানের ছিদ্রগুলো নিয়মিত পরিষ্কার করুন যেন বাতাস চলাচলে বাধা না হয়।

- অতিরিক্ত চার্জে ল্যাপটপ চালাবেন না

- প্রয়োজনের চেয়ে বেশি চার্জ দিয়ে ল্যাপটপ চালালে ব্যাটারি গরম হয়ে যায়।

- অতিরিক্ত গরম হলে বন্ধ করে দিন কিছুক্ষণ

- ল্যাপটপ খুব বেশি গরম হয়ে গেলে একটু বিরতি নিন।

মনে রাখবেন, ল্যাপটপের যত্ন যেমন জরুরি, তেমনি আপনার নিজের স্বাস্থ্যও। তাই ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। শরীরের আরাম ও ল্যাপটপের আয়ু—দুটোই বাড়বে সঠিক ব্যবহার ও সচেতনতায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, রায়গঞ্জে কৃষকদের আহাজারি

রায়গঞ্জে নারী আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

১০

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

১১

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

১৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

১৪

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

১৬

মসজিদের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

১৮

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

২০