reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
১০৫২ বার পড়া হয়েছে

ববি হাজ্জাজে ছন্দপতন বিএনপিতে, মোবারকে ফুরফুরে জামায়াত

আবদুস সালাম, ববি হাজ্জাজ ও মো. মোবারক হোসাইন

ঢাকার অন্যতম অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনটিতে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। আবদুস সালামের মতো ত্যাগীদের বাদ দিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ায় বেশ অস্বস্তিতে বিএনপি। এ সুযোগ কাজে লাগাতে প্রস্তুত জামায়াত।

আসনটিতে অনেক আগে থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। কিন্তু হঠাৎ করে এ আসনে বিএনপি সমর্থিত জোটের একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে কিছুটা ছন্দপতন হয়েছে সালাম ও বিএনপির প্রচার-প্রচারণায়।

গত ১৫ অক্টোবর রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের নাম ঘোষণা করেন। দলের কঠিন সময়ে কর্মী-সমর্থকরা পাশে পেয়েছেন সালামকে। তিনিই এ আসনে বিএনপির কান্ডারি হবেন বলে আশা করেছিলেন তারা। চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো প্রকাশ করেনি বিএনপি। তাই সালাম কিংবা অন্য কারও মনোনয়ন পাওয়া একেবারে শেষ হয়ে যায়নি বলে মনে করছেন নেতাকর্মীরা।

আসনটিতে বিএনপি থেকে আরেকজন নেতার নামও শোনা যাচ্ছে। তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। ববি হাজ্জাজ সামনে আসায় বিএনপিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কর্মী-সমর্থকরাও দ্বিধাবিভক্ত।

জামায়াতের পক্ষে একটি দুর্নীতিহীন দেশ উপহার দেওয়া সম্ভব। মানুষের ধারণা ছিল অভ্যুত্থানের পরে ভালো একটা সমাজ হবে। কিন্তু মানুষ দেখলো কী, সেদিকে আমি যাচ্ছি না। সেদিক থেকে জামায়াতের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে।-মো. মোবারক হোসাইন

বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও এক্ষেত্রে অন্য সব আসনের মতো এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী। দলের একক প্রার্থী হিসেবে মো. মোবারক হোসাইন প্রায় দিনই প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী ফয়সাল তাহের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসনটিতে। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এলাকায় সক্রিয়। তিনি খাল ও মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন। সবমিলিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এ আসনে।

সরেজমিনে ঢাকার এ আসনটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পোস্টার, ব্যানার, বিলবোর্ডে ছেয়ে গেছে। ভোটারদের মধ্যেও দীর্ঘদিন পর ভোট দেওয়ার আগ্রহ প্রবল। আসনজুড়ে আলোচনায় থাকা প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন। এলাকায় আবদুস সালাম ও ববি হাজ্জাজের বড় বড় ব্যানার দেখা গেছে। জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন সংখ্যায় বেশি। এনসিপিসহ অন্য দল আলোচনায় থাকলেও কোনো ব্যানার চোখে পড়েনি।

এলাকার সাধারণ ভোটাররা বলছেন, মোহাম্মদপুর ও আদাবর অপরাধপ্রবণ এলাকা। যে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারবে প্রার্থী হিসেবে তাকে বেছে নেবেন তারা।

প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর এলাকায় সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। কিশোর গ্যাংসহ সব অপরাধীর শাস্তি নিশ্চিত করবেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে অপরাধীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা। কয়েকটি এলাকায় নিরাপত্তার জন্য গঠিত টহল দলের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠেছে। অবশ্য পুলিশের দাবি, মোহাম্মদপুর ও আদাবরে অপরাধ আগের চেয়ে কমেছে।

মোবারক হোসাইনে ভারমুক্ত জামায়াত

জামায়াতের একক প্রার্থী দলটির নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন। এলাকায় তার পোস্টার-ফেস্টুন প্রচুর।

জানতে চাইলে মো. মোবারক হোসাইন জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এলাকায় আছি। জনগণের সঙ্গে আগে থেকেই আমার কানেক্টিভিটি রয়েছে। এরপরেও স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসায় যাচ্ছি। মানুষের কাছে গিয়ে জানতে পেরেছি তারা একটা পরিবর্তন চায়, নতুন কিছু দেখতে চায়। তারা দুর্নীতিহীন রাষ্ট্র দেখতে চায়। প্রথম চাওয়া এটা। সেই চাওয়ায় জামায়াতের প্রতি মানুষের আস্থা আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০