reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 এপ্রিল 2026 ইং
১৩১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে হাসান শেখ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাসান শেখ একই গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় পরিশ্রমী ও সৎ কৃষক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এ সময় হাসান শেখ বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই বজ্রপাত তার ওপর আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয় এবং পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন,
“বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গ্রীষ্ম মৌসুমে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা এ সময় খোলা মাঠ, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করার পরামর্শ দিয়ে থাকেন। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং সচেতনতা বৃদ্ধি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০