খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত কৃষক সেলিম মন্ডল (৪৫) উপজেলার হালুয়াকান্দি গ্রামের গোলবার হোসেন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে সেলিম মন্ডল তার ৯টি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গরুগুলো হঠাৎ রেললাইনের ওপর উঠে গেলে তিনি সেগুলো সরানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তিনি ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে তিনটি গরুও মারা যায়।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি ঘটে প্রবল ঝড়-বৃষ্টির সময়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন