reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 এপ্রিল 2026 ইং
৭১ বার পড়া হয়েছে

বৈদিক দেবী স্বরস্বতীরূপে ভার্সিটি শিক্ষার্থী পূর্ণিমা রাধে—মুগ্ধ দর্শক, আলোকিত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী স্বরস্বতী দেবীর বৈদিক বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সোমবার (২৭ এপ্রিল ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার সুধীজন।


অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূর্ণিমা রাধে, যিনি স্বরস্বতী দেবীর বৈদিক রূপে মঞ্চে আসীন হন। সাদা শাড়ি, শ্বেত মুকুট ও অলংকারে সজ্জিত হয়ে হাতে বীণা ও পুস্তক ধারণ করে তিনি জ্ঞান ও সঙ্গীতের প্রতীকী রূপ ফুটিয়ে তোলেন। তাঁর এই মনোমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের মাঝে গভীর ভক্তি ও আবেগের সঞ্চার করে।


সুরঙ্গণ বিদ্যাপীঠের আয়োজনে অনুষ্ঠিত এই বন্দনা অনুষ্ঠানে মঞ্চসজ্জা ছিল অত্যন্ত নান্দনিক। ফুলের বর্ণিল সাজ, গাঁদা ফুলের মালা ও ঐতিহ্যবাহী অলংকরণ পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর ও পবিত্র। বৈদিক মন্ত্রোচ্চারণ ও সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


উপস্থিত বক্তারা বলেন, স্বরস্বতী জ্ঞান মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি হবে জ্ঞানচর্চা, নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে শিক্ষার্থীরা সৎ ও আলোকিত জীবনের প্রেরণা লাভ করবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানের শেষাংশে সকলের কল্যাণ ও জ্ঞানপ্রাপ্তির জন্য প্রার্থনা করা হয়। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।


পূর্ণিমা রাধে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,স্বরস্বতী দেবীর বৈদিক রূপে নিজেকে উপস্থাপন করা আমার জন্য এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। এই পবিত্র আয়োজনে অংশ নিতে পেরে আমি কৃতজ্ঞ ও আনন্দিত। স্বরস্বতী জ্ঞান মন্দির এর এই মঞ্চে দাঁড়িয়ে পাওয়া ভালোবাসা ও অনুপ্রেরণা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০