reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 এপ্রিল 2026 ইং
১০৯ বার পড়া হয়েছে

৪২ কোটির বায়ু বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন নেই, উল্টো ব্যবহার হচ্ছে বিদ্যুৎ

দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা পূরণে নেওয়া ৪২ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্পটি ছয় বছর পেরিয়েও বিদ্যুৎ উৎপাদনে আসতে পারেনি। বরং অভিযোগ উঠেছে—উৎপাদনের বদলে প্রকল্প পরিচালনাতেই উল্টো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে চলছে দায় এড়ানোর প্রবণতা ও তথ্য গোপনের অভিযোগ।

জানা যায়, ২০১৮ সালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া এলাকায় যমুনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে ক্রসবাঁধ-৩ (চায়নাবাঁধ-৩) এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৮টি টাওয়ার স্থাপন করে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, টাওয়ারগুলো স্থির দাঁড়িয়ে থাকলেও সেগুলোর পাখা ঘুরছে না। ফলে কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে সিরাজগঞ্জ নেসকোর সহকারী প্রকৌশলী মাহফুজ রহমান বলেন, “প্রকল্পটি এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

নেসকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) রফিকুল ইসলামও একই সুরে বলেন, “আমি নতুন দায়িত্বে এসেছি। প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিনা, তা আমার জানা নেই।”

অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপক মাসুদ দাবি করেন, “প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।” তবে উৎপাদনের পরিমাণ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

তথ্য জানতে চাইলে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বিষয়টি বগুড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দিকে ঠেলে দেন। কিন্তু বগুড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আবার বলেন, এ সংক্রান্ত তথ্য সিরাজগঞ্জ নেসকোর কাছেই রয়েছে।

এভাবে একে অপরের ওপর দায় চাপিয়ে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের তথ্য নিয়ে চলছে ধোঁয়াশা ও লুকোচুরি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশায় প্রকল্পটি নেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন না হওয়ায় সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্পটি চালু করা না গেলে বা এর জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের উদ্যোগে জনআস্থা কমে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ তদন্ত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০