reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 এপ্রিল 2026 ইং
১০১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে দুই অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে দুই অটোরিকশা চালক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাঁতী বাজারে নিহত অটোরিকশা চালক জাহের আকন্দের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও এখনো পর্যন্ত খুনিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আরও জানান, মানববন্ধন চলাকালেই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে নাঈম শেখ নামে আরও এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে।

কর্মসূচিতে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আইয়ুব আলী মণ্ডল, মনিরুজ্জামান মনি, সাংবাদিক মো. এরশাদ আলী আকন্দ, হেলাল উদ্দিন এবং যুবদল নেতা আলাউদ্দিন শেখসহ অন্যান্যরা।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০