খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (০২ মে ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার খিয়াইল এলাকা থেকে শ্রী মিলন চন্দ্র মহন্ত (২৫) নামে ওই যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুবাস চন্দ্র মহন্তের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন