reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 মে 2026 ইং
৬৫ বার পড়া হয়েছে

পটিয়ায় বিশ্বব্যাংকের কাজে অনিয়ম, বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ

পটিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে রাতের আধারে ঢালাই কাজ করায় স্থানীয় প্রতিবাদ করে। স্থানীয় মামুনুর রশিদ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ।


জানা যায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি ড্রেন ঢালাইয়ের সময় উপস্থিত ছিলেন না দায়িত্বপ্রাপ্ত কোনো পৌর কর্মকর্তা। শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে তড়িঘড়ি করে বৃষ্টির মধ্যেই ঢালাই দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, সরকারি অফিস বন্ধের দিন (শনিবার) সুযোগ নিয়ে ড্রেনের একটি অংশে এই কাজ সম্পন্ন করা হয়।


এছাড়া, ব্যবহৃত বালুর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজের গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া, গুরুত্বপূর্ণ এই প্রকল্প কাজ ধীরগতিতে করায় চলতি বর্ষা মওসুমে মানুষের ভোগান্তি বেড়েছে।


সূত্র জানায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় কার্পেটিং সড়ক, আরসিসি বক্স কালভার্ট, আরসিসি ড্রেন, আরসিসি সড়ক ও স্ট্রিট লাইটিং স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।


২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর কাজ শুরু করে আইটি এন্টারপ্রাইজ-মমতা এন্ড সন্স (জেভি)। চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।


পটিয়া পৌরসভার উপ-সহকারী কর্মকর্তা আল মামুন বলেন, “আমি উপস্থিত না থাকলেও আমার প্রতিনিধি সেখানে ছিল। বৃষ্টি শুরু হওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”


এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মমতা এন্ড সন্সের স্বত্বাধিকারী সাজ্জাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার প্রতিনিধি মো: জসিম জানান, কাজের গুনগত মান রেখেই বিশ্বব্যাংকের এই কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০