reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 মে 2026 ইং
১৮৪ বার পড়া হয়েছে

সলঙ্গায় অটোচালক জাহের আলী হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় অটোচালক জাহের আলী (৬৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় মূল ঘাতক রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল ২০২৬ রাতে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জাহের আলী। এ সময় যাত্রীবেশে থাকা রাসেল পরিকল্পিতভাবে তাকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে সে। হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় এবং পরবর্তীতে সেটি বিক্রি করে দেয়।

ঘটনার পরপরই সলঙ্গা থানা পুলিশ তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত রাসেলকে শনাক্ত করা হয়। পরবর্তীতে রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) জানান, “ঘটনার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার দ্রুত বিচার দাবি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০