reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 মে 2026 ইং
৭৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নুপুর খাতুনের স্বামী মো. শাহজাহান একজন মনোহারী ব্যবসায়ী। তার ব্যবসায়িক অংশীদার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের মো. নাজমুল ইসলাম। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় ব্যবসায়িক আলোচনা করতে নাজমুল ইসলাম শাহজাহানের বাড়িতে গেলে শাহজাহান বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেল রানাসহ অন্যান্য আসামিরা সেখানে গিয়ে নাজমুল ও নুপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ ছড়ায়। এতে পরিবারের সদস্যরা বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে নাজমুলকে তুলে নিয়ে যায়। পরে তাকে পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার একটি বাড়িতে আটকে রেখে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় আসামিরা নাজমুল ইসলামের কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে শাহজাহান কৌশলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপরও আসামিরা মোবাইল ফোনে নিয়মিত হুমকি দিতে থাকে এবং বাড়িঘর ভাঙচুরের ভয় দেখায়।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ২ মে আসামিরা পুনরায় বাদীর বাড়িতে এসে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মারমুখী আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় নুপুর খাতুন শনিবার রাতে সদর থানায় সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০