reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 মে 2026 ইং
৩৩৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জে টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৩ মে) রাতে অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন শিশুটির বাবা।


এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় একটি বেসরকারি পোশাক কারখানায় কর্মরত। তাদের মেয়ে রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।


অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. শান্ত (২৫) তাকে ফুসলিয়ে মাত্র ২৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই যুবক শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে গত ২ মে তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় শিশুটির বাবা রায়গঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা এবং চিকিৎসাজনিত ব্যস্ততার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।


অভিযুক্ত যুবক মো. শান্তের বাড়িতে বক্তব্য নিতে গেলে বাড়িঘর তালাবদ্ধ পাওয়া যায়।


এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০