reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 মে 2026 ইং
১৫৪ বার পড়া হয়েছে

সড়ক-মহাসড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, “জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—সড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। সড়ক, রেলপথ ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, ফেরিঘাটে যাত্রী ব্যবস্থাপনা আরও কঠোর করা হবে। বাস থেকে যাত্রী নামিয়ে তারপর ফেরিতে ওঠানো নিশ্চিত করতে প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে। চালকদের গাফিলতি পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কের পাশে থাকা ট্রমা সেন্টারগুলো কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হবে। পাশাপাশি উপজেলা ও জেলা হাসপাতালগুলো ঈদের আগে থেকেই প্রস্তুত থাকবে।

ঈদযাত্রা নিরাপদ রাখতে সাত দিন আগে থেকে পুলিশ সদর দপ্তরে একটি ‘মনিটরিং সেল’ চালু করা হবে। এই সেলের মাধ্যমে সিসি ক্যামেরা মনিটরিং ও সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান করা হবে।

চামড়া শিল্পে শৃঙ্খলা বজায় রাখতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পর প্রথম সাত দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। স্থানীয় পর্যায়েই চামড়া সংরক্ষণ করতে হবে।

এছাড়া কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০