reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
১৩৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মহাসড়কের পাশে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকার পাপিয়া হোটেলসহ বিভিন্ন হোটেলের পাশে মহাসড়কজুড়ে অবাধে চলছে অবৈধ পাথর বিক্রির রমরমা বাণিজ্য। রাস্তার ধারে গড়ে উঠেছে একাধিক অস্থায়ী পাথরের ডিপো। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে বাড়ছে জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা।

সরেজমিনে দেখা যায়, ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা দাসপাড়া গ্রামের মৃত নিত্যরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার, মৃত মনোরঞ্জন সরকারের ছেলে তরুণ রায়, নিতীশ কুমার সরকার ও মো. আব্দুল লতিফ হোসেন মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক উন্নয়ন ও নির্মাণকাজে ব্যবহারের জন্য উত্তরবঙ্গ থেকে ট্রাকযোগে আনা পাথরের কিছু অংশ মহাসড়কের পাশে কম দামে বিক্রি করা হয়। পরে একটি অসাধু চক্র অনুমোদন ছাড়াই এসব পাথর খোলা জায়গায় মজুত করে খুচরা ও পাইকারি দরে বিক্রি করছে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল হয়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে হাটিকুমরুল মহাসড়কের ঘুড়কা পাপিয়া হোটেল এলাকার বিভিন্ন স্থানে রাস্তার ধারে সারি সারি পাথরের স্তূপ দেখা যায়। অনেক সময় ট্রাক দাঁড় করিয়ে পাথর লোড-আনলোড করার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। রাত-দিন চলা এ অবৈধ বাণিজ্যের কারণে পথচারী, যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মিশুকচালক আতিকুল ও লতিফ অভিযোগ করে বলেন, “মহাসড়কের পাশে অবৈধভাবে পাথরবাহী ট্রাক রাখার কারণে রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া ধুলাবালুর কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং বসতবাড়ির মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।”

এক পরিবহন চালক বলেন, “রাস্তার পাশে যেভাবে পাথরবাহী ট্রাক রাখা হয়, এতে রাতে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। অনেক সময় সামনে কী আছে বোঝা যায় না। সবসময় দুর্ঘটনার ভয় নিয়ে চলতে হয়।”

স্থানীয় সচেতন মহল বলছেন, মহাসড়কের পাশে অনুমোদনহীনভাবে পাথর মজুত ও বিক্রি সম্পূর্ণ নিয়মবহির্ভূত। প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর মনিটরিং না থাকায় অবৈধ ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “মহাসড়কের পাশে অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। দ্রুত অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ পাথরের ডিপোগুলো অপসারণ করে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০