সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভাধীন মহেশপুর মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি হলেন মোঃ শাকিল (২২)। তিনি রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার শাহআলম সরকারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় শাকিলের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, মাদক নির্মূলে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
পরে আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।