reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 মে 2026 ইং
৭৫ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বাবু শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও হামলার অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান বাবুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

মঙ্গলবার (২৬ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। শোকজপ্রাপ্ত মিজানুর রহমান বাবু উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য।

জেলা বিএনপির পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং গত ২৬ মে দুপুরে উল্লাপাড়া উপজেলার মিলন ওয়েল মিলে হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ ইতোমধ্যে স্থানীয় থানায় দায়ের এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

এ বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্ত অনুযায়ী মিজানুর রহমান বাবুকে শোকজ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০